অরণ্য সপ্তাহের অঙ্গ হিসেবে প্রেস ক্লাব কলকাতায় বৃক্ষরোপণে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য
কলকাতা, ১৭ জুলাই (হি. স.) : একটি গাছ, একটি প্রাণ - রাজ্য জুড়েই চলছে সপ্তাহব্যাপী সবুজ অরণ্য গড়ে তোলার অঙ্গীকার রক্ষার শপথ। উল্লেখ্য, ১৪ - ২১ জুলাই অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে মূল অনুষ্ঠানের আয়োজন। শুক্রবার প্রেস ক্লাব, কলকাতায় সাড়ম্বরে তা পালিত হয
অরণ্য সপ্তাহের অঙ্গ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি


কলকাতা, ১৭ জুলাই (হি. স.) : একটি গাছ, একটি প্রাণ - রাজ্য জুড়েই চলছে সপ্তাহব্যাপী সবুজ অরণ্য গড়ে তোলার অঙ্গীকার রক্ষার শপথ। উল্লেখ্য, ১৪ - ২১ জুলাই অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে মূল অনুষ্ঠানের আয়োজন। শুক্রবার প্রেস ক্লাব, কলকাতায় সাড়ম্বরে তা পালিত হয়েছে। এদিন কলকাতা ময়দানস্থিত তাঁবু লাগোয়া সবুজে ঘেরা লনে দুটি শিশু গাছের চারা রোপণ করা হয়। জনস্বাস্থ্য কারিগরি দফতরের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছেন। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন তিনি। প্রারম্ভিক বক্তব্য অনুযায়ী সভায় জানিয়েছেন তিনি - বৃক্ষরোপণ কর্মসূচি পালন এর জন্য সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধির পক্ষেই রাজ্য সরকার। তাঁর আরও মন্তব্য হল - সবুজ ধ্বংস নয়। গাছ কাটলে ফের তা বসানোর আবেদন করেছেন - স্বয়ং মন্ত্রী। এছাড়াও উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সদস্য স্বপন মুখোপাধ্যায় ও বর্তমান কর্মসমিতির পদাধিকারীদের মধ্যেই কোষাধ্যক্ষ অরিজিৎ দত্ত, সহ - সম্পাদক নিতাই মালাকার প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande