(আপডেট) মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, গ্রেফতার গেটম্যান
কলকাতা ও মুর্শিদাবাদ, ১৭ জুলাই (হি.স.): মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কায় ৪ পড়ুয়া-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় শোকস্তব্ধ ভারতীয় রেল। এই দুর্ঘটনায় অভিযুক্ত গেটম্য
(আপডেট) মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, গ্রেফতার গেটম্যান


কলকাতা ও মুর্শিদাবাদ, ১৭ জুলাই (হি.স.): মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কায় ৪ পড়ুয়া-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় শোকস্তব্ধ ভারতীয় রেল। এই দুর্ঘটনায় অভিযুক্ত গেটম্যান এবং সুপারভাইজারকে কর্তব্যে গাফিলতির কারণে নিলম্বিত করা হয়েছে। এ কথা জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। পরে রেলের তরফে জানানো হয়, গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, অনুপ কর্মকার নামে ওই গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে| সংশ্লিষ্ট পিডব্লিউআই কৌশিক মালকে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী তদন্ত চলছে। রেলের পক্ষ থেকে নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, লেভেল ক্রসিং পার হওয়ার সময় মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা মারে একটি ট্রেন। দুর্ঘটনায় ৪ পড়ুয়া-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে। আশঙ্কাজনক অবস্থায় আরও তিন পড়ুয়া এবং গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রেনের ধাক্কায় স্কুলগাড়িটি পুরো দুমড়েমুচড়ে গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande