বেতন অমিল, বিক্ষোভ শান্তিপুর পুরসভার অস্থায়ী সাফাইকর্মীদের
নদিয়া, ১৭ জুলাই (হি.স.): বকেয়া বেতনের দাবিতে ক্ষোভে ফেটে পড়লেন শান্তিপুর পুরসভার অস্থায়ী সাফাইকর্মীরা। গত দু''মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে শুক্রবার সকাল থেকে পুরসভার মূল ভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। এ দিন সকাল থেকে সাফাইকর্মীরা পুরসভার মূ
বেতন অমিল, বিক্ষোভ শান্তিপুর পুরসভার অস্থায়ী সাফাইকর্মীদের


নদিয়া, ১৭ জুলাই (হি.স.): বকেয়া বেতনের দাবিতে ক্ষোভে ফেটে পড়লেন শান্তিপুর পুরসভার অস্থায়ী সাফাইকর্মীরা। গত দু'মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে শুক্রবার সকাল থেকে পুরসভার মূল ভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।

এ দিন সকাল থেকে সাফাইকর্মীরা পুরসভার মূল গেটের সামনে আবর্জনা ফেলার গাড়ি রেখে বিক্ষোভ দেখান তাঁরা। আন্দোলনকারী সাফাইকর্মীদের দাবি, দু'মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না এবং এই বিষয়ে পুর-কর্তৃপক্ষ কোনও নিশ্চয়তা দিচ্ছেন না। তাঁদের বক্তব্য, বারবার জানানো সত্ত্বেও পুর-কর্তৃপক্ষের তরফ থেকে বেতন মেটানোর বিষয়ে কোনও আশ্বাস মেলেনি। বিক্ষোভের জেরে এদিন পুরসভার অন্যান্য কর্মী ও আধিকারিকরা দীর্ঘক্ষণ অফিসে প্রবেশ করতে পারেননি। পুরসভার গেট আটকে এই আন্দোলনের জেরে ব্যাহত হয় নাগরিক পরিষেবাও।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande