২৯ জুলাই ঝাড়গ্রাম জেলা পরিষদে নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচন
ঝাড়গ্রাম, ১৭ জুলাই (হি.স.): ঝাড়গ্রাম জেলা পরিষদের নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল। শুক্রবার জেলাশাসকের জারি করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৯ জুলাই জেলা পরিষদের প্রথম তলার সভাকক্ষে নির্বাচন
২৯ জুলাই ঝাড়গ্রাম জেলা পরিষদে নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচন


ঝাড়গ্রাম, ১৭ জুলাই (হি.স.): ঝাড়গ্রাম জেলা পরিষদের নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল। শুক্রবার জেলাশাসকের জারি করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৯ জুলাই জেলা পরিষদের প্রথম তলার সভাকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ১২টায় সভাধিপতি এবং দুপুর ২টায় সহ-সভাধিপতি নির্বাচন হবে। এ উপলক্ষে জেলা পরিষদের সমস্ত সদস্যকে বৈঠকে উপস্থিত থাকার জন্য নোটিস পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই ডাকা বিশেষ বৈঠকে তৎকালীন সভাধিপতি চিন্ময়ী মারান্ডির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সমর্থন করেন উপস্থিত ১৪ জন সদস্য। ফলে ভোটাভুটির প্রয়োজন ছাড়াই তিনি সভাধিপতির পদ হারান। যদিও ওই বৈঠকে চিন্ময়ী মারান্ডি-সহ মোট পাঁচজন সদস্য অনুপস্থিত ছিলেন।

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলা পরিষদের ১৯টি আসনেই জয়ী হয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। এরপর চিন্ময়ী মারান্ডিকে সভাধিপতি করা হয়। তবে দলের অভ্যন্তরীণ মতভেদের জেরে শেষ পর্যন্ত তাঁকে অনাস্থার মুখে পড়তে হয়।

এবার নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচনের মধ্য দিয়ে জেলা পরিষদের নেতৃত্বে পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নতুন সভাধিপতি হিসেবে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিশীথ মাহাতোর নাম জোরালোভাবে ঘুরে বেড়াচ্ছে। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেস বা জেলা পরিষদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande