দুর্ঘটনার জেরে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল ব্যাহত
মুর্শিদাবাদ, ১৭ জুলাই (হি.স.): শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্কুলের পিকআপ গাড়িতে ধাক্কা মারে ট্রেন। ঘটনায় মৃত্যু হয়েছে তিন পড়ুয়া-সহ চার জনের। এই ঘটনায় ব্যাপক
দুর্ঘটনার জেরে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল ব্যাহত


মুর্শিদাবাদ, ১৭ জুলাই (হি.স.): শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্কুলের পিকআপ গাড়িতে ধাক্কা মারে ট্রেন। ঘটনায় মৃত্যু হয়েছে তিন পড়ুয়া-সহ চার জনের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রেলওয়ে ট্র্যাকে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। বর্তমানে এই দুর্ঘটনার জেরে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। তবে কোনও ট্রেন বাতিল হওয়ার খবর নেই। সকাল থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ বহরমপুরের কাছাকাছি কর্ণসুবর্ণের গোবিন্দপুর রেলগেটে ঘটনাটি ঘটে। স্কুলগাড়িতে ধাক্কা মারে একটি ট্রেন। তিন পড়ুয়া-সহ চার জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেল পুলিশ এবং বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ দিন নিমতিতা-কাটোয়া লোকাল ধাক্কা মারে গাড়িটিকে। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande