দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, অতিভারী বর্ষণের সম্ভাবনা উত্তরে
কলকাতা, ১৭ জুলাই (হি.স.): বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা শক্তি বৃদ্ধি করেছে। দোসর রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবেই আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গে হতে পারে অতি ভারী বর্ষণ। আগামী শু
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, অতিভারী বর্ষণের সম্ভাবনা উত্তরে


কলকাতা, ১৭ জুলাই (হি.স.): বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা শক্তি বৃদ্ধি করেছে। দোসর রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবেই আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গে হতে পারে অতি ভারী বর্ষণ। আগামী শুক্রবার পর্যন্ত সেখানকার বিভিন্ন জেলায় দুর্যোগের সতর্কতা রয়েছে।

শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘাচ্ছন। মাঝেমধ্যেই হালকা বৃষ্টি হয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী সোমবার আবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে এই জেলাগুলিতে দুর্যোগ বাড়বে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande