তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে ‘চোর’ স্লোগান যুবক-যুবতীদের
কলকাতা, ১৭ জুলাই (হি.স.): রাজারহাট-নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান রাজনীতিক তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে শুক্রবার সকালে আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন এক দল যুবক-যুবতী তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে ‘চোর’ স্লোগান দিতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্
তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে ‘চোর’ স্লোগান যুবক-যুবতীদের


কলকাতা, ১৭ জুলাই (হি.স.): রাজারহাট-নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান রাজনীতিক তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে শুক্রবার সকালে আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন এক দল যুবক-যুবতী তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে ‘চোর’ স্লোগান দিতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

উল্লেখ্য, শুক্রবার তাপস চট্টোপাধ্যায়ের বিধানসভায় যাওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলে জল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এদিনই তিনি গোষ্ঠী বদল করতে পারেন| বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীতে যোগ দিতে পারেন। তৃণমূলের গোষ্ঠী বদলের সেই জল্পনার আবহেই তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এদিন ক্ষোভে ফেটে পড়েন যুবক-যুবতীদের একাংশ। তবে এই বিক্ষোভের পিছনে নির্দিষ্ট কোনও উদ্দেশ্যে রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande