কলকাতা পুলিশের অভিযানে ২ কোটির বেশি মূল্যের ৭ কেজি হাইড্রোপনিক গাঁজা উদ্ধার, গ্রেফতার এক
কলকাতা, ১৭ জুলাই (হি. স.):-গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ২ কোটিরও বেশি টাকার হাইড্রোপনিক গাঁজা উদ্ধার করেছে। ঘটনায় হাসান আলি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হ
গাঁজা উদ্ধার কলকাতা


কলকাতা, ১৭ জুলাই (হি. স.):-গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ২ কোটিরও বেশি টাকার হাইড্রোপনিক গাঁজা উদ্ধার করেছে। ঘটনায় হাসান আলি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে কসবা থানার অন্তর্গত ট্যাগোর পার্ক এলাকার শঙ্কর গেস্ট হাউসের একটি কক্ষে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সেখান থেকে ৫৫৮ গ্রাম হাইড্রোপনিক গাঁজা, ৭৬ হাজার ৫০০ টাকা নগদ, একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র উদ্ধার হয়।জেরায় অভিযুক্ত জানায়, তিলজলা থানার অন্তর্গত চৌবাগা রোডে তার বাড়িতে আরও মাদক মজুত রয়েছে। এরপর পুলিশ তাকে সঙ্গে নিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ৬.৪৪৫ কেজি হাইড্রোপনিক গাঁজা উদ্ধার করে। সব মিলিয়ে ৭.০০৩ কেজি হাইড্রোপনিক গাঁজা উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য ২ কোটিরও বেশি বলে পুলিশ জানিয়েছে।কসবা থানায় এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তে জানা গিয়েছে, পলাতক এক সহযোগীর কাছ থেকে অভিযুক্ত ৮ কেজি মাদক পেয়েছিল। ওই সহযোগী সম্প্রতি ব্যাংকক থেকে মোট ১২ কেজি হাইড্রোপনিক গাঁজা এনেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে এবং গোটা চক্রের সন্ধানে তদন্ত অব্যাহত।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande