কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের খেলায় সোনালী শিবিরের ম্যাচ পরিত্যক্ত, টাউন ক্লাব ৩ গোলে জয়ী
কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগে ২য় ডিভিশনে রবিবার ছুটির দিনেও একটি খেলা পরিত্যক্ত। এদিন সরকারি বিবৃতিতে তা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আই এফ এ তথা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশন।এদিন আয়োজকদের তরফেও বলা হয়ে
কলকাতা ফুটবল লিগ দ্বিতীয় ডিভিশনের খেলায়


কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগে ২য় ডিভিশনে রবিবার ছুটির দিনেও একটি খেলা পরিত্যক্ত। এদিন সরকারি বিবৃতিতে তা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আই এফ এ তথা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশন।এদিন আয়োজকদের তরফেও বলা হয়েছে যে, আড়িয়দহ স্পোর্টিং ক্লাবের মাঠে সোনালী শিবির আ্যথলেটিক ক্লাব ও পেয়ারাবাগান ফুটবল সি সি পরস্পরের মধ্যে খেলাটি ছিল। দ্বিতীয়তঃ টাউন ক্লাব ৪-১ গোলের ব্যবধানে জিতল। দ্য মুসলিম ইনস্টিটিউট ০-৩ গোলের ব্যবধানে পরাজিত। তাদের বিরুদ্ধে এদিন তিন গোলে জিতল গীতা স্পোর্টস আকাদেমি টালিগঞ্জ অগ্রগামী। এদিকে, জোড়াবাগান ক্লাব ও রঙ্গলাল স্ট্রিট ইউনাইটেড স্টুডেন্টস ক্লাবের মধ্যে খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবেই শেষ হয়। অন্যদিকে, শ্যামবাজার ইউনাইটেড ক্লাব ২-১ গোলের ব্যবধানে জয়ী। হারল নর্থ এন্টালি ইউনাইটেড তরুণ সঙ্ঘ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande