কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের দুই খেলা গোলশূন্য ভাবে ড্র ও একটি খেলা পরিত্যক্ত হল
কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের খেলায় এদিন দুটি খেলা অমীমাংসিত ও ১টি ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছে। আই এফ এ কর্তৃপক্ষের তরফেও রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। গরলগাছা স্পোর্টিং ক্লাব
কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের খেলা


কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের খেলায় এদিন দুটি খেলা অমীমাংসিত ও ১টি ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছে। আই এফ এ কর্তৃপক্ষের তরফেও রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। গরলগাছা স্পোর্টিং ক্লাব ও মনোহরপুকুর মিলন সমিতির মধ্যে খেলা টাউন মাঠে থাকলেও ম্যাচ শেষ পর্যন্ত বাতিল হয়েছে। এদিকে, রাখি সঙ্ঘ এবং আলিপুর স্পোর্টিং ক্লাব এর মধ্যে খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। অপর খেলায় - গীতা স্পোর্টস তালতলা ইনস্টিটিউট এবং জ্যোতির্ময় আ্যথলেটিক ক্লাবের খেলা অমীমাংসিত ভাবেই শেষ হয়েছে। কালিঘাট ক্লাব সর্বাধিক ৭-০ গোলের ব্যবধানে জিতল। মৈত্রী সঙ্ঘকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে, বালি প্রতিভা ক্লাব ৪-১ গোলের ব্যবধানে জিতল এবং যথারীতি হারল এ আর নালন্দা বরানগর শিবশঙ্কর স্পোর্টিং ক্লাব।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande