ফুলবাড়িতে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের সূচনা, খুশির হাওয়া গ্রামীণ এলাকায়
জলপাইগুড়ি, ২ জুলাই (হি.স.): দীর্ঘ প্রায় চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফুলবাড়িতে গ্রামীণ কর্মসংস্থানের কাজ আবারও শুরু হল। কেন্দ্রের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘বিকশিত ভারত - গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’-এর অধীনে ১২৫ দিন
ফুলবাড়িতে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের সূচনা


জলপাইগুড়ি, ২ জুলাই (হি.স.): দীর্ঘ প্রায় চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফুলবাড়িতে গ্রামীণ কর্মসংস্থানের কাজ আবারও শুরু হল। কেন্দ্রের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘বিকশিত ভারত - গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’-এর অধীনে ১২৫ দিনের কাজের বৃহস্পতিবার আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

উল্লেখ্য, এই প্রকল্পটি আগে ১০০ দিনের কাজ বা মনরেগা নামে পরিচিত ছিল। সম্প্রতি এর নাম পরিবর্তন করে ‘বিকশিত ভারত - গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ করা হয়েছে। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর নতুন সরকার দ্রুত ১২৫ দিনের কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিল, যা সরকার গঠনের প্রায় দুই মাসের মধ্যেই পূরণ করা হলো। এতে গ্রামীণ শ্রমিকদের মনে নতুন আশার আলো জেগেছে এবং এলাকায় খুশির পরিবেশ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। দুলাল মুখোপাধ্যায়ের বাড়ি থেকে সঞ্জয় কর্মকারের বাড়ি পর্যন্ত কমিউনিটি ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৯৫ হাজার ৬৬৫ টাকা।

এই উপলক্ষে ২৭ জন গ্রামীণ শ্রমিকের উপস্থিতিতে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপ্না রায় সিংহ, সমাজসেবী রাহুল বর্মন, সূর্য মল্লিক, মামণি দাস, উত্তম সরকার, দয়াল রায় সহ অনেকেই উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande