(আপডেট) আদালত চত্বরে দেবরাজকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম
কলকাতা, ২ জুলাই (হি.স.): আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি, আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বৃহস্পতিবার ভোরে তাঁকে আনা হয় বাগুইআটি থানায়। এদিন দুপুরে সেখান থেকে তাঁকে কড়া নিরাপত্তায় বারাসত আদালতে নিয়ে যাওয়া হয়
(আপডেট) আদালত চত্বরে দেবরাজকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম


কলকাতা, ২ জুলাই (হি.স.): আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি, আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বৃহস্পতিবার ভোরে তাঁকে আনা হয় বাগুইআটি থানায়। এদিন দুপুরে সেখান থেকে তাঁকে কড়া নিরাপত্তায় বারাসত আদালতে নিয়ে যাওয়া হয়। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার বারাসত আদালত চত্বরেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হলো না। এদিন দেবরাজকে নিয়ে পুলিশের গাড়ি আদালত চত্বরে প্রবেশ করতেই বিক্ষোভ শুরু হয়। উত্তেজিত জনতা দেবরাজকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়তে শুরু করে। ডিমগুলি সরাসরি দেবরাজের গায়ে না লাগলেও, লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে পুলিশের গাড়ির ওপর।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ড-পুরুলিয়া সীমান্ত এলাকা থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলি এলাকার একটি হোটেলে কার্যত লুকিয়ে দিন কাটাচ্ছিলেন বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ। বুধবার সন্ধ্যায় এসটিএফ ও বিধাননগর পুলিশ যৌথভাবে ওই হোটেলে তল্লাশি চালায়। সেখানে হাতেনাতে দেবরাজকে গ্রেফতার করে পুলিশ ও এসটিএফ। বিক্ষোভের আশঙ্কায় বৃহস্পতিবার ভোররাতেই তাঁকে বাগুইআটি থানায় নিয়ে আসা হয়। দুপুরে সেখান থেকে তাঁকে কড়া নিরাপত্তায় বারাসত আদালতে নিয়ে যাওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande