আফগানিস্তানের ভূমিকম্পের প্রভাব, জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় কম্পন অনুভূত
জম্মু, ২ জুলাই (হি.স.) : বুধবার গভীর রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর প্রভাব জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকাতেও পড়ে। রাতের নিস্তব্ধতায় হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় কিছু সময়ের জন্য সাধারণ মানুষের ম
আফগানিস্তানের ভূমিকম্পের প্রভাব, জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় কম্পন অনুভূত


জম্মু, ২ জুলাই (হি.স.) : বুধবার গভীর রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর প্রভাব জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকাতেও পড়ে। রাতের নিস্তব্ধতায় হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় কিছু সময়ের জন্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত ১১টা ২৭ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, ৭০.৪৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ ও ৩৬.৫৩ ডিগ্রি উত্তর অক্ষাংশে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ১৮৫ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্রস্থল গভীরে থাকায় কম্পনের প্রভাব তুলনামূলকভাবে কম ছিল। এখনও পর্যন্ত কোথাও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande