
দুর্গাপুর, ২ জুলাই (হি. স.): জঙ্গলে টেনে নিয়ে গিয়ে জনজাতি কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাকে ঘিরে তোলপাড় দুর্গাপুর। ঘটনায়র অভিযোগে গ্রেফতার চার যুবক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ গণতান্ত্রিক মহিলা সমিতির।
অভিযোগে জানা গেছে, বুধবার রাতে দুর্গাপুর থানা এলাকার কমলপুরে মেলা দেখতে গিয়েছিল জনজাতি কিশোরীটি। অভিযোগ কিশোরীকে একা পেয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে চার যুবক। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। নির্যাতিতা কিশোরীরে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কিশোরীর পরিবারের তরফে দুর্গাপুর থানার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই পুলিশ অজয় সোরেন, লক্ষ্মণ রবীন বাস্কে, বুধন টুডু ও রাজু মান্ডিকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চারজনই কিশোরীর প্রতিবেশী। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা