
শ্রীভূমি (অসম), ২ জুলাই (হি.স.) : গোটা দেশের সঙ্গে অসমের শ্রীভূমি জেলায়ও ‘বিকশিত ভারত গ্রামীণ নিয়োগ নিশ্চয়তা ও জীবিকা অভিযান’ (ভিবি-জি রাম জি) প্রকল্প চালু হয়েছে। আজ বৃহস্পতিবার শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে দেশের এই প্রকল্প চালুর কেন্দ্রীয় মূল উদ্বোধনী অনুষ্ঠান বড়পর্দায় লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়েছে। এতে জেলার গ্রামোন্নয়ন বিভাগের সর্বস্তরের আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই প্রকল্প অনুসারে প্রতি অর্থবছরে মজুরি ভিত্তিক ১২৫ দিন করে কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস