ফুচকা বিক্রেতাকে কুপিয়ে খুনের অভিযোগ মালদায়
মালদা, ২ জুলাই (হি.স.): বাড়ি ফেরার পথে এক ফুচকা বিক্রেতাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল মালদায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের বাঁধপাড়া গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার পুলিশ সূত্
ফুচকা বিক্রেতাকে কুপিয়ে খুনের অভিযোগ মালদায়


মালদা, ২ জুলাই (হি.স.): বাড়ি ফেরার পথে এক ফুচকা বিক্রেতাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল মালদায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের বাঁধপাড়া গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রাইজুল হোসেন। তিনি মোথাবাড়ির গভর্নমেন্ট কলোনির বাসিন্দা ছিলেন। প্রতিদিনের মতো তিনি ফুচকা বিক্রি করে বুধবার রাতে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাঁধপাড়া গ্রামের কাছে আসতেই আচমকা দুই দুষ্কৃতী তাঁর পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র নিয়ে রাইজুলের ওপর চড়াও হয় তারা। শরীরে এলোপাথাড়ি কোপ মারার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা।

স্থানীয়রা রাইজুলকে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রাইজুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আসে পুলিশ। এই ঘটনাও জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande