আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির গাড়ি ভাঙচুর
আরামবাগ , ২ জুলাই (হি.স.): আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়ার গাড়িতে রাতের অন্ধকারে ভাঙচুর করার অভিযোগ উঠলো। ২০২৪ সালে সে আরামবাগ সাংগঠনিক জেলার চারটি বিধানসভা বিজেপির দখলে ছিল। ২০২৬ সালে রাজ্যে পালা পরিবর্তনে আরামবাগ সাংগঠনিক জেলার
আরামবাগ বিজেপি জেলা সভাপতি সুশান্ত বেড়ার গাড়ি ভাঙচুর


আরামবাগ , ২ জুলাই (হি.স.): আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়ার গাড়িতে রাতের অন্ধকারে ভাঙচুর করার অভিযোগ উঠলো। ২০২৪ সালে সে আরামবাগ সাংগঠনিক জেলার চারটি বিধানসভা বিজেপির দখলে ছিল। ২০২৬ সালে রাজ্যে পালা পরিবর্তনে আরামবাগ সাংগঠনিক জেলার ৭ টি বিধানসভা বিজেপির দখলে। কেন হঠাৎ বিজেপির জেলা সভাপতির গাড়ি ভাঙচুর, সেই নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। তাহলে কি দুষ্কৃতী হামলা, নাকি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। তবে জেলা সভাপতি সুশান্ত বেড়া পরিষ্কার জানিয়েছেন কে বা কারা এই ঘটনা ঘটালো, তার জানা নেই। তবে গাড়ি ভাঙচুরের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই। খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে পৌঁছান আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং পুরশুড়া থানার ওসি শুভজিৎ দে। ইতিমধ্যেই পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande