
হাওড়া, ২ জুলাই (হি.স.): নারী সুরক্ষায় বিশেষ জোর দিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। এই লক্ষ্যে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। নারী সুরক্ষায় নতুন বাহিনী, দুর্গা বাহিনীর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার হেল্প ডেস্ক, নারী সুরক্ষা এবং পুলিশ পরিকাঠামোর আধুনিকীকরণ-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের শুভ উদ্বোধন করা হয় এদিন। মন্ত্রিসভার বৈঠকে পর নবান্ন থেকে রাজ্যের প্রতিটি থানায় সাইবার হেল্প ডেস্ক চালু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাইবার অপরাধ মোকাবিলা করতেই এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এছাড়াও রাজ্যের ৫০০ থানায় নারী সহায়তা কেন্দ্র ও প্রতিটা মহকুমায় দুর্গা সুরক্ষা স্কোয়াডের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ