আদালতে নিয়ে যাওয়া হলো দেবরাজ চক্রবর্তীকে
কলকাতা, ২ জুলাই (হি.স.): আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি, আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ড-পুরুলিয়া সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে এসটিএফ। দেবরাজ চক্রবর্তীকে বৃহস্পতিবার ভোরে আনা হয়
আদালতে নিয়ে যাওয়া হলো দেবরাজ চক্রবর্তীকে


কলকাতা, ২ জুলাই (হি.স.): আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি, আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ড-পুরুলিয়া সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে এসটিএফ। দেবরাজ চক্রবর্তীকে বৃহস্পতিবার ভোরে আনা হয় বাগুইআটি থানায়। দুপুরে সেখান থেকে তাঁকে কড়া নিরাপত্তায় বারাসত আদালতে নিয়ে যাওয়া হয়।

কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলি এলাকার একটি হোটেলে কার্যত লুকিয়ে দিন কাটাচ্ছিলেন বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ। বুধবার সন্ধ্যায় এসটিএফ ও বিধাননগর পুলিশ যৌথভাবে ওই হোটেলে তল্লাশি চালায়। সেখানে হাতেনাতে দেবরাজকে গ্রেফতার করেন রাজ্য পুলিশের আধিকারিকরা। বিক্ষোভের আশঙ্কায় বৃহস্পতিবার ভোরেই তাঁকে বাগুইআটি থানায় নিয়ে আসা হয়। আর এদিন দুপুরে সেখান থেকে তাঁকে কড়া নিরাপত্তায় বারাসত আদালতে নিয়ে যাওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande