
কলকাতা, ২ জুলাই (হি. স.) : আগামী ১৬ জুলাই রথযাত্রা। আর সেই সময়ে বাক্সপ্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়েন অনেকেই। গন্তব্য শ্রীক্ষেত্র। পুরীতে জগন্নাথদেবের দর্শনে যাওয়া ভক্ত ও পর্যটকদের জন্য সুখবর দিল পূর্ব রেল।
একাধিক নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১) ০৩৪০৩ মালদহ টাউন-পুরী স্পেশাল মোট দু’টি ট্রেন চলবে। আগামী ১৪ এবং ২২ জুলাই মালদহ টাউন স্টেশন থেকে দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে। পরেরদিন ভোর ৫টা ৩০ মিনিটে ট্রেনটি পুরী পৌঁছবে।
২) ফিরতি পথে ০৩৪০৪ পুরী-মালদহ টাউন স্পেশাল চলবে ১৭ এবং ২৫ জুলাই। ট্রেনটি পুরী স্টেশন থেকে সন্ধ্যা ৬টায় ছাড়বে। পরেরদিন সকাল ৯টা ২০ মিনিটে মালদহ স্টেশনে পৌঁছবে।
৩) যাত্রাপথে ট্রেনটি নিউ ফরাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা স্টেশনে থামবে। তার ফলে মালদহের পাশাপাশি অন্যান্য একাধিক জেলার যাত্রী উপকৃত হবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত