হলদিয়ায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে তদন্ত কমিটির সদস্যরা
পূর্ব মেদিনীপুর, ২ জুলাই (হি. স.) : গত মঙ্গলবার ভোররাতে হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ঘটনাস্থল ঘুরে দেখেন তদন্ত কমিটির সদস্যরা। কীভাবে এই আগুন তা সরজমিনে খতিয়ে দেখেন তাঁরা। শুধু তাই নয়, প্র
হলদিয়ায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে তদন্ত কমিটির সদস্যরা


পূর্ব মেদিনীপুর, ২ জুলাই (হি. স.) : গত মঙ্গলবার ভোররাতে হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ঘটনাস্থল ঘুরে দেখেন তদন্ত কমিটির সদস্যরা।

কীভাবে এই আগুন তা সরজমিনে খতিয়ে দেখেন তাঁরা। শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও ঘটনার বিস্তারিত তথ্য নেন আধিকারিকরা।

ঘটনার প্রায় তিনদিন কেটে গেলেও এখনও আতঙ্কে স্থানীয় মানুষজন।

বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। আহত আরও বেশ কয়েকজন। তবে কীভাবে এতটা ভয়াবহ আগুন লাগল? তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিটি গড়েছে জেলা প্রশাসন।

জানা গিয়েছে, তদন্ত কমিটি গোটা বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে। এরপরেই যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর।

আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি ঝুঁকি কাটেনি। ঘটনাস্থলে এখনও জল দিয়ে পাইপ ঠান্ডা রাখার কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে জায়গায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই এলাকা দিয়ে একাধিক শিল্প কারখানার পাইপলাইন গিয়েছে। তাই মেরামতিতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande