কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জয়া বচ্চন
কলকাতা, ২ জুলাই (হি.স.): ইন্ডিয়া জোটে শরিক হলেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব খানিকটা বাড়াতে দেখা গিয়েছিল সমাজবাদী পার্টিকে। সেই মমতার সঙ্গে দেখা করতে তাঁর কালীঘাটের বাড়িতে গেলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চন। বৃহস্পতিবার বিকেলে তৃ
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জয়া বচ্চন


কলকাতা, ২ জুলাই (হি.স.): ইন্ডিয়া জোটে শরিক হলেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব খানিকটা বাড়াতে দেখা গিয়েছিল সমাজবাদী পার্টিকে। সেই মমতার সঙ্গে দেখা করতে তাঁর কালীঘাটের বাড়িতে গেলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চন।

বৃহস্পতিবার বিকেলে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে কালীঘাটে যান সেলেব সাংসদ। তাঁকে বাড়িতে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।

দিন কয়েক আগেই কলকাতায় এসে দলের সর্বভারতীয় নেতা কিরণময় নন্দ তৃণমূলের পরাজয়ের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন। এবার ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পরও হার মানতে নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তিনি ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। এনিয়ে মামলাও চলছে।

মমতার এই অভিযোগকে সমর্থন করেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। তিনি ফলপ্রকাশের কয়েকদিন পর কলকাতায় এসে কালীঘাটের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেছিলেন। তার কিছুদিন পরই সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা কিরণময় নন্দ মমতার সমালোচনাই করেছিলেন। তাঁর মতে, ''মানুষ মমতাকে চায়নি, তাই তিনি হেরেছেন।''

কিরন্ময়বাবু এও জানিয়েছিলেন যে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে অনেক সময় অনেক কিছু বলতে হয়। অর্থাৎ অখিলেশের মমতাকে সমর্থনের বিষয়টিকেই তিনি ইঙ্গিত করতে চেয়েছিলেন, তা স্পষ্ট।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande