ভূমি সংস্কার দফতরে ‘দালালরাজ’ ও মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস পুলিশের
মালদহ, ২ জুলাই (হি. স.):- বৃহস্পতিবার ইংরেজবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরে ‘দালালরাজ’ চলার অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলেন মালদা আদালতের আইনজীবী গোলাম নবী আজাদ। মানিকচকের দাল্লুটোলার বাসিন্দা ওই আইনজীবীর অভিযোগ, জমির রেকর্ড সংক্রান্ত কাজে দফ
বিএলআরও


মালদহ, ২ জুলাই (হি. স.):- বৃহস্পতিবার ইংরেজবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরে ‘দালালরাজ’ চলার অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলেন মালদা আদালতের আইনজীবী গোলাম নবী আজাদ। মানিকচকের দাল্লুটোলার বাসিন্দা ওই আইনজীবীর অভিযোগ, জমির রেকর্ড সংক্রান্ত কাজে দফতরে গেলে সংশ্লিষ্ট বিএলআরও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মারধরও করেন। এ ঘটনায় তিনি জেলা প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন।গোলাম নবী আজাদ জানান, গত ১৯ মে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর দাবি, অভিযোগ জানানোর পরও অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, দালালচক্রের প্রভাবে প্রকৃত উপভোক্তাদের জমির রেকর্ডে অনিয়ম করা হচ্ছে। বিষয়টি জানতে চাইলে তাঁকে হুমকি দেওয়া হয় এবং শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে তাঁর দাবি।অন্যদিকে, ভূমি ও ভূমি সংস্কার দফতরের পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। দফতরের বক্তব্য, আইনজীবীর কাছে খাজনার রসিদ চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। এরপরই তিনি উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করেন। মালদার পুলিশ সুপার অনুপম সিংহ জানিয়েছেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande