আন্তর্জাতিক সোনা পাচার চক্রের পর্দাফাঁস নদিয়ায়
নদিয়া, ২ জুলাই (হি.স.) : ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে চাকদহে বৃহস্পতিবার সাত বাইকআরোহীকে ধরেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডিআরআই-এর (ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স) আধিকারিকেরা। অভিযোগ, কোমরের বেল্টে সোনা লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। তাঁদের
আন্তর্জাতিক সোনা পাচার চক্রের পর্দাফাঁস নদিয়ায়


নদিয়া, ২ জুলাই (হি.স.) : ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে চাকদহে বৃহস্পতিবার সাত বাইকআরোহীকে ধরেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডিআরআই-এর (ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স) আধিকারিকেরা।

অভিযোগ, কোমরের বেল্টে সোনা লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। তাঁদের কাছ থেকে মোট ২৪ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। বর্তমানে যার আনুমানিক বাজারমূল্য ৩৪ কোটি টাকারও বেশি।

কৃষ্ণনগর থেকে চাকদহের দিকে যাচ্ছিল পর পর সাতটি বাইক। আরোহীদের পরনে ছিল সাদামাঠা পোশাক, চুলও উস্কোখুস্কো। আপাতদৃষ্টিতে তাঁদের দেখে কোনও সন্দেহ হওয়ার কথা নয়। কিন্তু তাঁদের কোমরেই লুকনো ছিল তাল তাল সোনা!

বাইক আরোহীরা জানতেন না, তাঁদের অনুসরণ করছেন গোয়েন্দারা।

চাকদহের কাছে বাইকগুলিকে আচমকা ঘিরে ফেলা হয়। ডিআরআই সদস্যেরা বাইক থামিয়ে তল্লাশি শুরু করেন। কোমরে হাত দিতেই বেরিয়ে আসে হলুদ ধাতু। অভিযোগ, প্রত্যেকের জামার ভিতরে কোমরে শক্ত করে বাঁধা ছিল বিশেষ ভাবে তৈরি কাপড়ের বেল্ট। তার ভিতরে ছিল একাধিক চকচকে বিদেশি সোনার বার।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande