শওকত মোল্লাকে রাস্তায় হাঁটাল পুলিশ
দক্ষিণ ২৪ পরগনা, ২ জুলাই (হি.স.): শওকত মোল্লাকে জীবনতলার রাস্তায় হাঁটাল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ক্যানিংয়ের জীবনতলা বাজারে শওকত মোল্লাকে ঘোরানো হলো। পুলিশ সূত্রে খবর, স্রেফ হাঁটানো নয়, প্রাক্তন বিধায়ককে নিয়ে একটি মামলার পুনর্নির্মাণ করার লক্ষ্যে ত
শওকত মোল্লাকে রাস্তায় হাঁটাল পুলিশ


দক্ষিণ ২৪ পরগনা, ২ জুলাই (হি.স.): শওকত মোল্লাকে জীবনতলার রাস্তায় হাঁটাল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ক্যানিংয়ের জীবনতলা বাজারে শওকত মোল্লাকে ঘোরানো হলো। পুলিশ সূত্রে খবর, স্রেফ হাঁটানো নয়, প্রাক্তন বিধায়ককে নিয়ে একটি মামলার পুনর্নির্মাণ করার লক্ষ্যে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল জীবনতলা বাজারে।

উল্লেখ্য, ভোটে ভাঙড় থেকে পরাজিত হয়েছেন শওকত। তারপরে একটি বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার হন তিনি। পরে ধর্ষণ, তোলাবাজি, হুমকি দেওয়ার অভিযোগে শওকত মোল্লাকে হেফাজতে নেয় জীবনতলা থানার পুলিশ। সেই ঘটনার পর তাঁকে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছিল জীবনতলা থানায়। তবে পিছু ছাড়েনি ‘মাছচোর’ গানটি। বৃহস্পতিবার পুলিশ তাঁকে নিয়ে রাস্তায় বেরনো মাত্রই রাস্তার দু’পাশ থেকে জনতা সেই গানটি বাজায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande