শ্যামাপ্রসাদ মুখার্জী এক পক্ষ সেবা দিবস উপলক্ষে মদনপুরে রক্তদান শিবির
আরামবাগ , ২ জুলাই (হি.স.): শ্যামাপ্রসাদ মুখার্জীর এক পক্ষকাল সেবাদিবস উপলক্ষে বৃহস্পতিবার পুরশুড়া বিধানসভার অন্তর্গত মদনপুর স্বাস্থ্যকেন্দ্রে একটি মহতী স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।
রক্তদান শিবিরে বিমান ঘোষ

অনুষ্ঠানের সূচনায় রক্তদাতাদের শুভেচ্ছা জানান বিধায়ক। তিনি বলেন, রক্তদান মানবতার সেবায় অন্যতম শ্রেষ্ঠ উদ্যোগ। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব। সমাজের সকল সুস্থ মানুষের নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

এদিনের শিবিরে এলাকার বহু যুবক-যুবতী ও স্বেচ্ছাসেবী রক্তদান করেন। স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে রক্ত সংগ্রহের কাজ সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, বিজেপির নেতা-কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আয়োজকদের দাবি, শ্যামাপ্রসাদ মুখার্জীর স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে সমাজসেবামূলক কর্মসূচির অংশ হিসেবেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদাতাদের হাতে স্মারক তুলে দিয়ে তাঁদের সম্মানিত করা হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

 rajesh pande