বাংলার বাড়ি প্রকল্পে নিয়ে ঘোষণা শুভেন্দু অধিকারীর
কলকাতা, ২ জুলাই (হি. স.) :বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যাঁরা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাঁদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পঞ্চায়েত দফতরকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২ জুলাই (হি. স.) :বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যাঁরা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাঁদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার পঞ্চায়েত দফতরকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।

তবে একইসঙ্গে মুখ্যমন্ত্রী কড়া বার্তাও দিয়েছেন - কোনওভাবেই অযোগ্য ব্যক্তি যেন এই প্রকল্পের সুবিধা না পান, তা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার নবান্নে সব দফতরের সচিব এবং মুখ্যসচিবকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পূর্ববর্তী তৃণমূল সরকার প্রায় ১৬ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়েছিল। এবার সেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থও দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী।

বৈঠকে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন, প্রকল্পের অর্থ যেন শুধুমাত্র প্রকৃত প্রাপকদের হাতেই পৌঁছয়। অতীতে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম এবং অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার আরও সতর্কভাবে তালিকা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের ধারণা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande