উত্তর প্রদেশে তিন দিনের ইউপিটিইটি পরীক্ষা শুরু, প্রথম দিনের প্রথম পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন
লখনউ, ২ জুলাই (হি.স.) : উত্তর প্রদেশ শিক্ষা পরিষেবা নির্বাচন কমিশনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের শিক্ষক যোগ্যতা পরীক্ষা (ইউপিটিইটি-২০২৬)। প্রথম দিনের প্রথম পর্বের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষা দু
উত্তর প্রদেশে তিন দিনের ইউপিটিইটি পরীক্ষা শুরু, প্রথম দিনের প্রথম পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন


লখনউ, ২ জুলাই (হি.স.) : উত্তর প্রদেশ শিক্ষা পরিষেবা নির্বাচন কমিশনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের শিক্ষক যোগ্যতা পরীক্ষা (ইউপিটিইটি-২০২৬)। প্রথম দিনের প্রথম পর্বের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষা দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমিশনের চেয়ারম্যান ড. প্রশান্ত কুমার জানান, লখনউ, কানপুর, জৌনপুর-সহ রাজ্যের ৬০টি জেলার ৯৫৫টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। মোট ১৯ লক্ষ ৯৪ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছেন।

তিনি জানান, ২ জুলাইয়ের উভয় পর্ব এবং ৩ জুলাইয়ের প্রথম পর্বে উচ্চ প্রাথমিক স্তরের (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ৩ জুলাইয়ের দ্বিতীয় পর্ব এবং ৪ জুলাইয়ের প্রথম পর্বে প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) পরীক্ষার্থীরা অংশ নেবেন।

ড. প্রশান্ত কুমার বলেন, সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় সরকার এবং কমিশন বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই সমস্ত পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

তিনি পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছনোর এবং প্রবেশপত্রে উল্লেখিত সমস্ত নির্দেশ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি কোনও গুজব বা বিভ্রান্তিকর তথ্যের উপর বিশ্বাস না করে কমিশনের সরকারি ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করারও পরামর্শ দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande