
হাওড়া, ২ জুলাই (হি.স.): তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হলো উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বাণীবন অঞ্চলের তৃণমূলের যুব সভাপতিকে। বুধবার রাতে বাণীবন এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। পরে গ্রেফতার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি, আর্থিক অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ ছিল। বুধবার রাতে বাণীবন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতাকে বৃহস্পতিবারই উলুবেড়িয়া আদালতে তোলা হবে। তৃণমূলের এই যুব নেতার গ্রেফতারির পর এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ