ভাঙা সেতু পরিবর্তনে আরামবাগ বিধায়ক, নতুন সেতুর প্রতিশ্রুতি
আরামবাগ , ২জুলাই (হি.স.): বৃহস্পতিবার আরামবাগ বিধানসভার মাধবপুর অঞ্চলের মুচিহানা এবং আরান্ডি-১ অঞ্চলের গোঁসাইপাড়ার ভাঙা সেতু পরিদর্শন করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। দীর্ঘদিন ধরে ভাঙা সেতুর কারণে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগের সৃ
ভাঙা ফেতু পরিদর্শনে  আরামবাগ বিধায়ক হেমন্ত বাগ


আরামবাগ , ২জুলাই (হি.স.): বৃহস্পতিবার আরামবাগ বিধানসভার মাধবপুর অঞ্চলের মুচিহানা এবং আরান্ডি-১ অঞ্চলের গোঁসাইপাড়ার ভাঙা সেতু পরিদর্শন করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। দীর্ঘদিন ধরে ভাঙা সেতুর কারণে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা এলেই পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

পরিদর্শনের সময় বিধায়ক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, বর্ষা শুরুর আগেই অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থায়ী সেতু নির্মাণের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

বিধায়ক হেমন্ত বাগ বলেন, মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। বর্ষার আগে যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই দ্রুত অস্থায়ী কাঠের ব্রিজ নির্মাণের ব্যবস্থা করা হবে।

বিধায়কের এই আশ্বাসে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, দ্রুত অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হলে বর্ষাকালে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande