গোঘাট গ্রাম পঞ্চায়েতে শুরু হল ১২৫ দিনের কাজ
আরামবাগ , ২জুলাই (হি.স.): গোঘাট গ্রাম পঞ্চায়েতের গোপালবাটী মৌজার চেরুয়াপাড়ায় ''বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন - গ্রামীণ বা ''ভিবি জি রামজি''-এর আওতায় ১২৫ দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো বৃহস্পতিবার । এই কর্মসূচ
গোঘাট গ্রাম পঞ্চায়েতে শুরু 125 দিনের কাজ


আরামবাগ , ২জুলাই (হি.স.): গোঘাট গ্রাম পঞ্চায়েতের গোপালবাটী মৌজার চেরুয়াপাড়ায় 'বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন - গ্রামীণ বা 'ভিবি জি রামজি'-এর আওতায় ১২৫ দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো বৃহস্পতিবার । এই কর্মসূচির লক্ষ্য গ্রামীণ উন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি রাস্তা, জলনিকাশি, পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ বাস্তবায়িত হবে, যা গ্রামবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না জানান, ১২৫ দিনের এই কর্মসূচির ফলে বহু শ্রমজীবী মানুষের কাজের সুযোগ তৈরি হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যার সমাধান হবে। অনুষ্ঠানে উপস্থিত বিরোধী দলনেতা সিদ্ধেশ্বর পাখিরা উন্নয়নের স্বার্থে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখার ওপর জোর দেন।

এছাড়াও অনুষ্ঠানে গোঘাট থানার ওসি মধুসূদন পাল, বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক, পঞ্চায়েত সদস্য, জনপ্রতিনিধি ও এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন। কর্মসূচির সূচনাকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই পরিকল্পনা অনুযায়ী উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে। স্থানীয়দের আশা, এই উদ্যোগ চেরুয়াপাড়ার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande