
আরামবাগ , ২ জুলাই (হি.স.): ফতেপুরে আরএলআই প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন বহু কৃষক পুরশুড়া বিধানসভা এলাকার ফতেপুরে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো একটি নতুন রিভার লিফ্ট ইরিগেশন বা নদীভিত্তিক লিফ্ট সেচ প্রকল্পের। প্রকল্পটির উদ্বোধন করেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, কৃষক এবং বিশিষ্ট ব্যক্তিরা। জানা যায়, এই আরএলআই প্রকল্প চালু হওয়ার ফলে ফতেপুর-সহ আশপাশের একাধিক গ্রামের কৃষকরা সেচের সুবিধা পাবেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে চাষের জন্য পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত হওয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
বিধায়ক বিমান ঘোষ বলেন, কৃষকদের স্বার্থে রাজ্য সরকার ধারাবাহিকভাবে সেচ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। এই প্রকল্প চালু হওয়ার ফলে এলাকার কৃষকদের দীর্ঘদিনের সেচ সমস্যার অনেকটাই সমাধান হবে এবং কৃষিকাজ আরও সহজ ও লাভজনক হয়ে উঠবে।
স্থানীয় কৃষকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সেচের সমস্যার কারণে চাষাবাদে নানা অসুবিধার সম্মুখীন হতে হতো। নতুন আরএলআই প্রকল্প চালু হওয়ায় কৃষিকাজে নতুন গতি আসবে এবং এলাকার কৃষি অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলে তাঁদের আশা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA