ঝরিয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠ পরিদর্শনে বিধায়ক প্রশান্ত দিগার
আরামবাগ , ২ জুলাই (হি.স.): বৃহস্পতিবার ঝরিয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠ পরিদর্শনে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝরিয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক) পরিদর্শনে গেলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। বিদ্
স্কুল পরিদর্শনে গোঘাট বিধায়ক


আরামবাগ , ২ জুলাই (হি.স.): বৃহস্পতিবার ঝরিয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠ পরিদর্শনে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার

গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝরিয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক) পরিদর্শনে গেলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। বিদ্যালয়ে পৌঁছে তিনি শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষ, পানীয় জল, শৌচালয়সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন বিধায়ক। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নমূলক প্রয়োজনীয়তা নিয়েও কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের জন্য আরও উন্নত পরিবেশ গড়ে তুলতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও মতবিনিময় হয়।

বিধায়ক প্রশান্ত দিগার জানান, শিক্ষার উন্নয়ন এবং বিদ্যালয়ের পরিকাঠামো আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আগামী দিনে বিদ্যালয়ের সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে।

বিধায়কের এই পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, এই উদ্যোগের ফলে বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande