গোল্ডেন বুট জিতলেন এমবাপে
কলকাতা, ২০ জুলাই (হি.স.): নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ফাইনালে গোল না পাওয়ায় ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপে। আর তাতে গড়লেন এক অনন্য কীর্তি। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এই ফরাসি তারকা
আবার গোল্ডেন বুট জিতলেন এমবাপে


কলকাতা, ২০ জুলাই (হি.স.): নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ফাইনালে গোল না পাওয়ায় ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপে। আর তাতে গড়লেন এক অনন্য কীর্তি।

বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এই ফরাসি তারকা দুইবার সর্বোচ্চ গোলদাতা হলেন। গত কাতার বিশ্বকাপের আসরেও এই স্বীকৃতি পেয়েছিলেন।

চার বছর আগের বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক সহ মোট আট গোল করেছিলেন এমবাপে। এবার আট ম্যাচে তিনি গোল করেন ১০টি। দ্বিতীয় সর্বোচ্চ আট গোল মেসির।

১৯৭০ সালে পশ্চিম জার্মানির হয়ে জার্ড মুলারের (১০) পর প্রথম খেলোয়াড় হিসেবে কোনও এক বিশ্বকাপে গোলের দুই অঙ্ক স্পর্শ করেন এমবাপে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande