
কলকাতা, ২০ জুলাই (হি.স.): রবিবার নিউ ইয়র্কয়ের নিউ জার্সি স্টেডিয়ামে পুরুষদের ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন তাদের দ্বিতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছে। ফেরান তোরেস জয়সূচক গোলটি করেন ১০৬ মিনিটে এবং এর ফলে স্পেন ৩৮ ম্যাচ অপরাজিত থেকে একটি নতুন বিশ্ব রেকর্ডও করেছে।
এই শিরোপা জয়ের মাধ্যমে স্পেন একই সঙ্গে পুরুষ ও মহিলা উভয় বিশ্বকাপের শিরোপা অর্জন করল। ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে স্পেনের মহিলা দলটি ২০২৩ সালের ফিফা মহিলা বিশ্বকাপ জয় করে। জার্মানিই একমাত্র দল যারা এর আগে উভয় প্রতিযোগিতাতেই শিরোপা জিতেছিল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি