
কলকাতা, ২০ জুলাই (হি.স.): গত ডিসেম্বরেই কাতারের দোহায় বৈঠকে ফিফা কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী সদস্য অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বিতরণ করা হবে, যা কাতার বিশ্বকাপের থেকে ৫০ শতাংশ বেশি।
তখনই জানানো হয়েছিল, এই অর্থের সবচেয়ে বড় অংশ, ৬৫ কোটি ৫০ লাখ ডলার থাকছে অংশগ্রহণকারী ৪৮ দলের জন্য পুরস্কার। এটিও গত বিশ্বকাপের চেয়ে ৫০ শতাংশ বেশি।
তখনকার ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন স্পেন পাচ্ছে ৫ কোটি ডলার। গত আসরের শিরোপা জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার।
এবারের রানার্স আপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩ কোটি ৩০ লাখ ডলার। গত আসরের রানার্স আপ ফ্রান্সের পুরস্কার ছিল ৩ কোটি ডলার।
এছাড়াও মোটা অঙ্কের অর্থযোগ থাকছে সব দলের জন্যই।
এবারের বিশ্বকাপের প্রাইজমানি এক নজরে:
*চ্যাম্পিয়ন: স্পেন
৫ কোটি মার্কিন ডলার
*রানার্স-আপ: আর্জেন্টিনা
৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার
*তৃতীয় স্থান: ইংল্যান্ড
২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার
*চতুর্থ স্থান: ফ্রান্স
২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার
*কোয়ার্টার ফাইনালে বাদ পড়া চার দল:
১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার
(নরওয়ে, বেলজিয়াম, মরক্কো, সুইজারল্যান্ড)
*শেষ ষোলো থেকে বাদ পড়া আট দল:
১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার
(মেক্সিকো, কলম্বিয়া, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, পর্তুগাল, কানাডা, মিশর, প্যারাগুয়ে)
*শেষ বত্রিশ থেকে বাদ পড়া ১৬ দল:
১ কোটি ১০ লাখ মার্কিন ডলার
(নেদারল্যান্ডস, জার্মানি, আইভরি কোস্ট, ক্রোয়েশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ডিআর কঙ্গো, ঘানা, ইকুয়েডর, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া, সেনেগাল, কেইপ ভার্ড)
*গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার ১৬ দল:
৯০ লাখ মার্কিন ডলার
(ইরান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, স্কটল্যান্ড, উরুগুয়ে, সৌদি আরব, চেক প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড, কাতার, কুরাসাও, পানামা, জর্ডান, হাইতি, উজবেকিস্তান, তিউনিসিয়া, ইরাক)
এছাড়াও প্রতিটি দলকে প্রস্তুতিমূলক খরচ বাবদ ১ কোটি ৫০ লাখ ডলার করে দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি