নয়ডায় সোসাইটির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক যুবক
নয়ডা, ২৩ জুলাই (হি. স.): উত্তর প্রদেশে নয়ডায় আত্মঘাতী এক বি.টেক ছাত্র । বুধবার রাতে রাবুপুরা থানা এলাকার অন্তর্গত গৌর যমুনা সিটিতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, এক বি.টেক ছাত্র মানসিক চাপের কারণে তার সোসাইটির ছাদ থেকে ঝাঁপ দেন। এই ঘটনায় তার মৃত্যু হয়
নয়ডায় সোসাইটির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক যুবক


নয়ডা, ২৩ জুলাই (হি. স.): উত্তর প্রদেশে নয়ডায় আত্মঘাতী এক বি.টেক ছাত্র । বুধবার রাতে রাবুপুরা থানা এলাকার অন্তর্গত গৌর যমুনা সিটিতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, এক বি.টেক ছাত্র মানসিক চাপের কারণে তার সোসাইটির ছাদ থেকে ঝাঁপ দেন। এই ঘটনায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, মৃতের নাম কার্তিক শর্মা(২১), রাবুপুরা থানা এলাকার অন্তর্গত গৌর যমুনা সিটির একটি সোসাইটিতে থাকতেন। তিনি বুধবার রাতে তার সোসাইটির ছাদ থেকে ঝাঁপ দেন। তিনি আরও জানান যে তদন্তকালে পুলিশ জানতে পেরেছে, কোনও একটি বিষয় নিয়ে পরিবারের সঙ্গে ছাত্রটির বিবাদ চলছিল, যার জেরেই সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তিনি বলেন, পুলিশ সব দিক বিবেচনা করে ঘটনাটি তদন্ত করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande