মহুয়া মৈত্রের নিরাপত্তা মামলা: ২৯ জুলাই পর্যন্ত বিচার স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ২৩ জুলাই (হি. স.) : তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা চেয়ে দায়ের করা আবেদনের শুনানি আগামী ২৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মহুয়া মৈত্রের পক্ষে প্রবীণ আইনজীবী তথা তৃণমূল
মহুয়া মৈত্রের নিরাপত্তা মামলা: ২৯ জুলাই পর্যন্ত বিচার স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট


কলকাতা, ২৩ জুলাই (হি. স.) : তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা চেয়ে দায়ের করা আবেদনের শুনানি আগামী ২৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মহুয়া মৈত্রের পক্ষে প্রবীণ আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন। তিনি জানান, কৃষ্ণনগরের সাংসদ যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁর ওপর ডিম ছোঁড়া হচ্ছে। এই ধরনের ঘটনা রুখতে এবং মহুয়া মৈত্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত। আবেদনের উল্লেখ করা হয়, পুলিশকে বারবার জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে কৃষ্ণনগরের সাংসদ হিসেবে নিজের জনপ্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালনে সমস্যার মুখে পড়ছেন তিনি। পূর্বেও হাইকোর্ট ডিম ছোঁড়ার ঘটনা বন্ধে নির্দেশ দিয়েছিল, তা সত্ত্বেও ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

শুনানির সময় রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সময় চাওয়া হলে আদালত মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ২৯ জুলাই ধার্য করে। উল্লেখ্য, এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande