(আপডেট ) নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে হাজির মদন মিত্রের বড় ছেলে স্বরূপ, ২৯ জুলাই ডাকা হয়েছে মদনকেও
কলকাতা, ২৩ জুলাই (হি. স.):-নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তৎপরতা আরও বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্
মদনকে তলব


কলকাতা, ২৩ জুলাই (হি. স.):-নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তৎপরতা আরও বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল বলে ইডি সূত্রে জানা গিয়েছে।এর আগে বুধবার একই মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র। পরপর দু'দিনে মদন মিত্রের দুই ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ করায় মামলার তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করা হচ্ছে।শুধু দুই ছেলে নন, মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রকেও তলব করেছে ইডি। তদন্তকারী সংস্থা তাঁদের আর্থিক লেনদেন ও মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।এদিকে, আগামী ২৯ জুলাই মদন মিত্রকেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। ওই দিন তাঁকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।যদিও ইডির এই তলব নিয়ে মদন মিত্র বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহল ও প্রশাসনিক পর্যবেক্ষকদের।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande