করৌলিতে ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত তিন যুবক
করৌলি, ২৩ জুলাই (হি. স.): রাজস্থানের করৌলি জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। বুধবার রাতে জেলার জাতীয় সড়ক ২৩-এর ম্যাগাজিন এলাকার কাছে ঘটনাটি ঘটেছে । ঘটনায় বাইক আরোহী তিন যুবক নিহত হয়েছে। আরোহীরা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করার সময় এই দ
করৌলিতে ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত তিন যুবক


করৌলি, ২৩ জুলাই (হি. স.): রাজস্থানের করৌলি জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। বুধবার রাতে জেলার জাতীয় সড়ক ২৩-এর ম্যাগাজিন এলাকার কাছে ঘটনাটি ঘটেছে । ঘটনায় বাইক আরোহী তিন যুবক নিহত হয়েছে। আরোহীরা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করার সময় এই দুর্ঘটনা হয়। হঠাৎ রাস্তায় একটি গরু চলে আসায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকদের নাম আশিস, ভীম নগরের বাসিন্দা । পবন, ধোলপুরের ওল্ড ক্যান্টনমেন্টের দাগারিয়া মহল্লার বাসিন্দা। হর্ষ,ভীম নগরের পান্ডে কা কুয়ানের বাসিন্দা । বুধবার রাতে ট্রাককে ওভারটেক করার সময় আরোহী হঠাৎ রাস্তায় চলে আসা একটি গরুকে এড়ানোর চেষ্টা করেন। এতে বাইকটি ভারসাম্য হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় । যেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছে, পবনের ভাই পারাস জানান, পবন ফুড ডেলিভারি বয় হিসেবে, হর্ষ একটি হোটেলে এবং আশীষ একটি দোকানে কাজ করতেন। তিনজনই মূলত ধোলপুরের ওল্ড ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে করৌলির ভীমনগর এলাকায় বসবাস করছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande