মধ্যপ্রদেশে ১৭টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি
ভোপাল, ২৩ জুলাই (হি. স.): মধ্যপ্রদেশে বিগত ৬০ ঘণ্টা ধরে একটানা বৃষ্টিপাত হচ্ছে। রাজ্যের ৪০টিরও বেশি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দফতর ইন্দোর এবং উজ্জ্বয়িনী সহ ১৭টি জেলায় আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
মধ্যপ্রদেশে ১৭টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি


ভোপাল, ২৩ জুলাই (হি. স.): মধ্যপ্রদেশে বিগত ৬০ ঘণ্টা ধরে একটানা বৃষ্টিপাত হচ্ছে। রাজ্যের ৪০টিরও বেশি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দফতর ইন্দোর এবং উজ্জ্বয়িনী সহ ১৭টি জেলায় আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এই একটানা বৃষ্টির কারণে অনেক এলাকায় পথচলাচল ব্যাহত হয়েছে।

আবহাওয়া দফতরের মতে, একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত একই সঙ্গে রাজ্যের উপর সক্রিয় রয়েছে। আবহ বিদ জানিয়েছেন, যে এই ব্যবস্থাগুলো বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে ক্রমাগত আর্দ্রতা নিয়ে আসছে, যার ফলে অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই টিকমগড়ে বৃষ্টি চলছে। বিগত চারদিনের থেমে থেমে বর্ষণে আবহাওয়া মনোরম হয়েছে। জেলায় এখন পর্যন্ত গড়ে ১১.২ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বারওয়ানি জেলার সেন্ধওয়াতেও অবিরাম হালকা বৃষ্টি হচ্ছে। টানা তৃতীয় দিনের মতো মুম্বই-আগ্রা জাতীয় মহাসড়কের বিজাসন ঘাট ঘন কুয়াশায় ঢেকে গেছে। আবহাওয়া দফতর আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande