(আপডেট) ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, শনিবার ফের বৈঠক : নাড্ডা
নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ‘করকোচ জনতা পার্টি’ (সিজেপি)। শুক্রবার সিজেপি প্রতিনিধিদের সঙ্গে প্রায় দু’ঘণ্টা বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, তাদের তিনটি প্রধান দাবি এ
(আপডেট) ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, শনিবার ফের বৈঠক : নাড্ডা


নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ‘করকোচ জনতা পার্টি’ (সিজেপি)। শুক্রবার সিজেপি প্রতিনিধিদের সঙ্গে প্রায় দু’ঘণ্টা বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, তাদের তিনটি প্রধান দাবি এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার সংক্রান্ত পাঁচটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সরকারের তরফে আগামীকাল (শনিবার) দুপুরে ফের সিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে।

ভিপি পটেল হাউসে বৈঠকের পর নাড্ডা বলেন, “বৈঠক প্রায় দু’ঘণ্টা ধরে চলেছে। তাঁদের তিনটি প্রধান দাবি এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পাঁচটি প্রস্তাব রয়েছে। আমরা তাঁদের জানিয়েছি, আগামীকাল দুপুরে ফের তাঁদের সঙ্গে দেখা করব এবং সরকারের মধ্যে যে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাঁদের জানাব।”

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে শুক্রবার নয়াদিল্লির ভিপি পটেল হাউসে বৈঠক করেন সিজেপি-র মুখ্য মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। বৈঠকে সিজেপি-র তরফে অভিজিৎ দীপকে এবং দীপক বালিয়ানও উপস্থিত ছিলেন।

বৈঠকের পর সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছিলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে শনিবার দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নিট-সহ বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত অনিয়মে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ও আইনি মামলা প্রত্যাহারের দাবিতে সরকার নীতিগতভাবে সম্মতি জানিয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে সিজেপির প্রধান দাবি এখনও অপরিবর্তিত। সংগঠনের তরফে জানানো হয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন প্রত্যাহার করা হবে না।

এদিকে, কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাস পাওয়ার পর সমাজকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন প্রত্যাহার করেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার কাঠামোয় সংস্কার এবং নিট পরীক্ষা সংক্রান্ত সমস্যার সমাধানের বিষয়ে সরকারের আশ্বাসের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে মেদান্তা হাসপাতালে অনশন ভাঙেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande