কর্ণাটক-অন্ধ্রপ্রদেশে রেল মাল্টিট্র্যাকিং প্রকল্পে কেন্দ্রের অনুমোদন
নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.): কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে বল্লারি–গুন্তাকল রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শুক্রবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসি
কর্ণাটক-অন্ধ্রপ্রদেশে রেল মাল্টিট্র্যাকিং প্রকল্পে কেন্দ্রের অনুমোদন


নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.): কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে বল্লারি–গুন্তাকল রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শুক্রবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পটির আনুমানিক ব্যয় ১,২৬৪ কোটি টাকা এবং ২০২৮-২৯ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

জাতীয় মিডিয়া সেন্টারে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের আওতায় প্রকল্পটি তৈরি করা হয়েছে। এর লক্ষ্য মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা ও পণ্য পরিবহণের দক্ষতা বৃদ্ধি করা।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতীয় রেল নেটওয়ার্কে প্রায় ৪৬ কিলোমিটার নতুন রেলপথ যুক্ত হবে। তিনটি জেলার প্রায় ৯৯টি গ্রামের প্রায় সাত লক্ষ মানুষ উন্নত রেল যোগাযোগের সুবিধা পাবেন।

এই প্রকল্পের ফলে লৌহ আকরিক, ডলোমাইট, চুনাপাথর, ইস্পাত, কয়লা, সার এবং খাদ্যশস্য পরিবহণের ক্ষমতা বাড়বে। অতিরিক্ত পণ্য পরিবহণের পরিমাণ বছরে ১ কোটি ৬২.২ লক্ষ টন পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করা হয়েছে।

এছাড়াও প্রকল্পের ফলে তেল আমদানিতে ১ কোটি ৩২ লক্ষ লিটার সাশ্রয় হবে এবং কার্বন নির্গমন ৬ কোটি ৬৭ লক্ষ কিলোগ্রাম কমবে। এই হ্রাস প্রায় ২৭ লক্ষ গাছ লাগানোর সমতুল্য বলে জানানো হয়েছে।

প্রকল্পের মাধ্যমে বল্লারি দুর্গ এবং শ্রী কুমারস্বামী মন্দিরের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে রেল যোগাযোগও উন্নত হবে। এর ফলে রেল পরিষেবার পরিচালন দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের আর্থিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande