সাময়িকভাবে অনশন স্থগিত কেন-বেতওয়া প্রকল্পের আন্দোলনের মুখ অমিত ভাটনগরের
ছতরপুর, ২৪ জুলাই (হি.স.): সাময়িকভাবে অনশন স্থগিত করলেন কেন-বেতওয়া প্রকল্পের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম মুখ অমিত ভাটনগর। ১৮ দিন টানা অনশনের পর অবশেষে তিনি তা স্থগিত করেন। বৃহস্পতিবার রাতে অমিত ভাটনগরের ভাই জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়
অমিত ভাটনগর


ছতরপুর, ২৪ জুলাই (হি.স.): সাময়িকভাবে অনশন স্থগিত করলেন কেন-বেতওয়া প্রকল্পের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম মুখ অমিত ভাটনগর। ১৮ দিন টানা অনশনের পর অবশেষে তিনি তা স্থগিত করেন। বৃহস্পতিবার রাতে অমিত ভাটনগরের ভাই জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি নিজের শহর মধ্যপ্রদেশের বিজাওয়াড়-এ পৌঁছলে, পরিবারের সদস্য ও মায়ের অনুরোধে অনশন আপাতত স্থগিত করতে সম্মত হন। তিনি এও জানিয়েছেন, অমিত এই অনশন সম্পূর্ণ প্রত্যাহার নয়, সাময়িকভাবে স্থগিত করেছেন|

উল্লেখ্য, প্রস্তাবিত কেন-বেতওয়া নদী সংযুক্তি প্রকল্প বাস্তবায়িত হলে বিস্তীর্ণ অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের মানুষ বাস্তুচ্যুত হবেন এবং কেটে ফেলা হবে অসংখ্য গাছ। আর এর ফলে ওই অঞ্চলের জনজাতিদের জীবন, জীবিকা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই অভিযোগ তুলে সোচ্চার হন স্থানীয় জনজাতি সম্প্রদায়ের মানুষ। এই আন্দোলনেরই নেতৃত্ব দিচ্ছিলেন অমিত। যদিও কিছুদিন আগেই পুলিশি হস্তক্ষেপে সেই অবস্থান আন্দোলন তুলে দেওয়া হয়েছিল, তবুও অমিত নিজের অনশন জারি রেখেছিলেন। অবশেষে ১৮ দিন পর অনশন আপাতত স্থগিত হলো|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande