আবহাওয়ার উন্নতি হতেই ফের শুরু অমরনাথ যাত্রা, খুশি পুণ্যার্থীরা
জম্মু, ২৫ জুলাই (হি.স.): টানা ৬ দিন স্থগিত থাকার পর শ্রী অমরনাথ যাত্রা শনিবার পুনরায় শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার জন্য গত ১৯ জুলাই এই বার্ষিক তীর্থযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। শনিবার ভোরে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে তীর্
অমরনাথের উদ্দেশ্যে রওনা পুণ্যার্থীদের তৃতীয় দল, নিরাপত্তা আঁটোসাঁটো


জম্মু, ২৫ জুলাই (হি.স.): টানা ৬ দিন স্থগিত থাকার পর শ্রী অমরনাথ যাত্রা শনিবার পুনরায় শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার জন্য গত ১৯ জুলাই এই বার্ষিক তীর্থযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। শনিবার ভোরে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের একটি নতুন দল রওনা হয়।

জম্মুর ভগবতী নগর জয়েন্ট পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ২.৪২ মিনিট নাগাদ ২২৩টি গাড়ির কনভয়ে ৬,২৬৯ জন তীর্থযাত্রী বালতাল রুটের উদ্দেশ্যে বেস ক্যাম্প থেকে রওনা হন। এই দলে ছিলেন ৪,৭২০ জন পুরুষ, ১,৪৫৮ জন মহিলা, ২৫ জন শিশু, ৫৪ জন সাধু এবং ১২ জন সাধ্বী। পুনরায় অমরনাথ যাত্রা শুরু হওয়ায় পুণ্যার্থীদের মুখে হাসি ফুটেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande