নিট কাণ্ডে এবার ধুন্ধুমার পাটনায়, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ
পাটনা, ২৫ জুলাই (হি.স.): নিট কাণ্ডে এবার ধুন্ধুমার পরিস্থিতি বিহারের রাজধানী পাটনায়। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে অশান্ত ছড়িয়ে পড়ে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র বিক্ষোভের সময় পুলিশের ভূমিকার প্রতিবাদে শনিবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দ
নিট কাণ্ডে এবার ধুন্ধুমার পাটনায়, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ


পাটনা, ২৫ জুলাই (হি.স.): নিট কাণ্ডে এবার ধুন্ধুমার পরিস্থিতি বিহারের রাজধানী পাটনায়। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে অশান্ত ছড়িয়ে পড়ে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র বিক্ষোভের সময় পুলিশের ভূমিকার প্রতিবাদে শনিবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ চলাকালীন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি, তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেরও দাবি জানান। পাটনা শহরের ডিএসপি রাজ কিশোর বলেন, বাইরে থেকেও লোকজন এসেছে এবং যারা পাথর ছুড়েছিল, আমরা তাদের ধরেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande