মহারাষ্ট্রের নাসিকে ভূমিকম্প, তীব্রতা ৩.৬
নাসিক, ২৫ জুলাই (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের নাসিক। শনিবার সকাল ৯.৫৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ন্যাশন
মহারাষ্ট্রের নাসিকে ভূমিকম্প, তীব্রতা ৩.৬


নাসিক, ২৫ জুলাই (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের নাসিক। শনিবার সকাল ৯.৫৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শনিবার সকাল ৯.৫৫ মিনিট নাগাদ নাসিকে ৩.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। মুম্বই থেকে ১৬১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে এবং পুণে থেকে ২০৬ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। মৃদু তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande