
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): গ্লাসগোতে আয়োজিত ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিংয়ের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় রাউন্ডে ১৯০ কেজি ওজন তুলে ১৩০ দশমিক ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তথা পদক জয় নিশ্চিত করেন।
গ্লাসগোতে আয়োজিত ২০২৬ কমনওয়েলথ গেমসের পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং ইভেন্টে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জয় করে ভারতের পদক জয়ের খাতা খোলার জন্য প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, তাঁর এই সাফল্য অসীম শক্তি, অটল সংকল্প এবং বছরের পর বছর ধরে করা সুশৃঙ্খল প্রচেষ্টার এক বলিষ্ঠ প্রতিফলন। সমস্ত প্রতিকূলতা জয় করে আন্তর্জাতিক মঞ্চে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে তিনি সমগ্র দেশকে গর্বিত করেছেন এবং অসংখ্য ভারতীয়কে অনুপ্রাণিত করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ