
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): নিট পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিট প্রশ্ন ফাঁসের অভিযোগে আন্দোলনরত ছাত্রদের উপরে মোদী সরকার সমস্ত কিছু বন্ধ করে দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার সকালে এক্স-হ্যান্ডলে রাহুলের কটাক্ষ, নরেন্দ্র মোদী একটা জিনিসই বন্ধ করতে পারেননি, তা হল প্রশ্ন-ফাঁস।
রাহুল লেখেন, ‘‘মেট্রো বন্ধ করো, রাস্তা বন্ধ করো, দোকান বন্ধ করো, ইন্টারনেট বন্ধ করো, খাবার বন্ধ করো! ছাত্রদের দাবি না মেনে সরকার এই সব নিষ্ঠুর পদক্ষেপ করছে। মোদীজী একটা জিনিস বন্ধ করতে পারেননি, তা হল প্রশ্ন ফাঁস হওয়া।’’ শনিবার সকালে এক্স মাধ্যমে রাহুল গান্ধী এভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ