মর্মান্তিক! দিল্লির রাস্তায় নর্দমায় গাড়ি পড়ে মৃত্যু সেনা কর্তার পুত্রের
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): দিল্লিতে নর্দমায় গাড়ি পড়ে মৃত্যু হলো এক সেনা আধিকারিকের পুত্রের। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে দিল্লির বসন্ত কুঞ্জের নাঙ্গাল দেওয়াত রেড লাইটের কাছে, শনিবার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে। মৃতের নাম যশবেন্দ
মর্মান্তিক! দিল্লির রাস্তায় নর্দমায় গাড়ি পড়ে মৃত্যু সেনা কর্তার পুত্রের


নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): দিল্লিতে নর্দমায় গাড়ি পড়ে মৃত্যু হলো এক সেনা আধিকারিকের পুত্রের। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে দিল্লির বসন্ত কুঞ্জের নাঙ্গাল দেওয়াত রেড লাইটের কাছে, শনিবার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে। মৃতের নাম যশবেন্দ্র (২০)। সেনা আধিকারিকের পুত্র ওই তরুণ আমেরিকায় উচ্চশিক্ষা লাভ করছিলেন তিনি। শুক্রবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির নাঙ্গাল দেওয়াত এলাকায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিনি। সেখানেই একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নর্দমায় পড়ে যায়। বসন্ত কুঞ্জ দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, গাড়িতেই ছিলেন ওই তরুণের এক বান্ধবী। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি।

এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যশবেন্দ্রর বান্ধবীর বাড়ি বসন্ত কুঞ্জ। গাড়িতে করে ওই বান্ধবীকে তাঁর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন যশবেন্দ্র। ওই তরুণীর বাড়ির দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ওই তরুণীও আমেরিকায় তাঁর সঙ্গে একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande